২৪ মার্চ ২০১৩ - ১৩:১৫

ইসলামভীতির বিষয়ে ইউরোপে পরিচালিত এক জরিপে স্পষ্ট হয়েছে যে, ইউরোপ মহাদেশে বিশেষতঃ বেলজিয়ামে ইসলামভীতি ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বেলজিয়ামের মুসলমানদের অধিকার বিষয়ক সংস্থা, ইউরোপে মুসলমানদের বিরুদ্ধে ইসলামভীতি প্রসারের বিষয়ে পরিচালিত জরিপের ফলাফর প্রকাশ করেছে। ব্রুকসেলের এ সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, শতকরা ৮০ ভাগ মুসলমান, ইসলাম ধর্মের সাথে তাদের সম্পৃক্ততা ও তাদের স্বকীয়তা জড়িত থাকার কারণে বিভিন্ন বর্ণবাদী হামলার শিকার হয়।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে যে, সদ্য জন্ম নেওয়া ইসলামভীতি’র ভয়াবহ পরিণামের বিষয়ে সতর্ক করে দিয়েছে মানবাধিকার বিষয়ে সক্রিয় ব্যক্তিত্বরা।

ব্রুকসেল হতে আল-আলাম চ্যানেলের প্রতিবেদক কারিম বাগেস্তানী এক প্রতিবেদনে জানিয়েছেন, মুসলমানদের অধিকার রক্ষার্থে এ সংস্থা শিয়া ও সুন্নিদেরকে একত্রিত করে যে পদক্ষেপ গ্রহণ করেছে এবং ইসলামভীতি রোধ করতে যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে তাতে ক্রুদ্ধ হয়েছে ইসলামভীতি প্রসারকারীরা।

সম্প্রতি গঠিত এ সংস্থাটির প্রথম সভায় ৭০ পৃষ্ঠার একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। মুসলমানদের ধর্মীয় স্বকীয়তা এবং মুসলিম সংস্কৃতির কারণে তাদের প্রতি যে অবমাননা করা হয় অথবা যে বৈষম্যের শিকার তারা প্রতিনিয়ত হচ্ছে ইত্যাদি বিষয় ঐ প্রতিবেদনে লিপিবদ্ধ করা হয়েছে।

একই বিষয়ে পূর্বে প্রস্তুতকৃত অন্যান্য প্রতিবেদনও এ সংস্থার প্রতিবেদনের সত্যায়ন করে। এতে উল্লেখ করা হয়েছে যে, বর্তমানে বেলজিয়ামে ৬ লক্ষ মুসলমান ইউরোপ মহাদেশের অন্যান্য দেশের ন্যায় বিভিন্ন বৈষম্যতা ও বর্ণবাদী পদক্ষেপের শিকার হচ্ছে বিশেষতঃ কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠান ও গণসেবাদানকারী স্থানসমূহে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়।

এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসলামভীতি’র শিকার শতকরা ৭৫ ভাগ লোক তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে অপরকে অবগত করে না।

বেলজিয়ামের মুসলমানদের অধিকার বিষয়ক সংস্থার কর্মকর্তা মুর্তাজা তাহামী বলেছেন : এ পর্যন্ত এ সংস্থায় ৫৭৬টি অভিযোগ করা হয়েছে।

ইউরোপে ইসলামভীতি’র মোকাবেলায় সক্রিয় ইয়ামিনাহ বুতির বলেছেন : পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক, ইসলামভীতি’র আওতায় যে সকল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তা সহ্য করা সত্যই কষ্টকর।#